শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ, সর্বাধিক স্নাতক ডিগ্রিধারীরা বেকার

বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ, সর্বাধিক স্নাতক ডিগ্রিধারীরা বেকার

favicon
অনলাইন সংস্করণ
বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ, সর্বাধিক স্নাতক ডিগ্রিধারীরা বেকার

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা গত আট বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ ২০২৪–এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে ৮ লাখ ৮৫ হাজার স্নাতক ডিগ্রিধারী, যা মোট বেকারের প্রায় এক-তৃতীয়াংশ। দীর্ঘদিন ধরে (দুই বছরের বেশি সময়) যারা বেকার আছেন, তাঁদের মধ্যেও স্নাতকদের সংখ্যা সবচেয়ে বেশি।

২০১৭ সালের জরিপ অনুযায়ী দেশে তখন প্রায় ৪ লাখ স্নাতক বেকার ছিলেন। আট বছরে সেই সংখ্যা বেড়ে প্রায় ৯ লাখে পৌঁছেছে। যদিও সামগ্রিকভাবে দেশের মোট বেকারের সংখ্যা তেমন পরিবর্তন হয়নি, তবে শিক্ষিত ও উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।