বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢাকায় চীনের ভিসা অফিস টানা ৮ দিন বন্ধ

ঢাকায় চীনের ভিসা অফিস টানা ৮ দিন বন্ধ

favicon
অনলাইন সংস্করণ
ঢাকায় চীনের ভিসা অফিস টানা ৮ দিন বন্ধ

ঢাকায় চীনের ভিসা অফিস টানা ৮ দিন বন্ধ ঘোষণা করেছে চীনা দূতাবাস। জাতীয় দিবসসহ অন্যান্য ছুটির কারণে আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস। এতে আরও বলা হয়, ছুটি শেষে আগামী ৯ অক্টোবর থেকে ভিসা অফিস যথারীতি চালু হবে।


তবে নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) ও ১০ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে।