বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিশ্বকর্মা পূজায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

বিশ্বকর্মা পূজায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

favicon
অনলাইন সংস্করণ
বিশ্বকর্মা পূজায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সাথে সকল পণ্য বাণিজ্য বন্ধ রয়েছে এই স্থলবন্দর দিয়ে। তবে সীমান্তপথে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া এবং আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানিয়েছেন ,পূজা উপলক্ষ্যে আগরতলা বন্দরের ব্যবসায়ীরা বুধবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আগে থেকেই চিঠি পাঠিয়েছিলেন।

তবে আগামীকাল সকাল থেকে ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া।

অন্যদিকে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার জানান, সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।