বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢাকায় ফ্রান্স ভিসাসেবা চালু করল ভিএফএস গ্লোবাল

ঢাকায় ফ্রান্স ভিসাসেবা চালু করল ভিএফএস গ্লোবাল

favicon
অনলাইন সংস্করণ
ঢাকায় ফ্রান্স ভিসাসেবা চালু করল ভিএফএস গ্লোবাল

বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু করেছে ভিএফএস গ্লোবাল। এর মাধ্যমে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের কার্যক্রম শুরু হলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদনকারীরা ঢাকার গুলশান এভিনিউতে অবস্থিত নতুন ভিসা আবেদনকেন্দ্রে সহজেই আবেদন জমা দিতে পারবেন।


ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ভিসা আবেদন জমা দিতে পারবেন। লিংক: https://visa.vfsglobal.com/bgd/en/fra/

। এ ছাড়া তারা প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ অতিরিক্ত সুবিধাও নিতে পারবেন।


এর আগে মঙ্গলবার নতুন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি বলেন, “এই আধুনিক ভিসা আবেদনকেন্দ্র চালুর ফলে প্রতিদিন আরও বেশি আবেদন জমা দেওয়া সম্ভব হবে, অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে, আধুনিক পেমেন্ট সুবিধা যুক্ত হবে এবং আবেদনকারীর অভিজ্ঞতা উন্নত হবে।”


তিনি আরও জানান, ভিএফএস গ্লোবাল শুধুমাত্র আবেদনকারীদের স্বাগত জানাবে এবং তাদের ফাইল সংগ্রহ করবে। ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণরূপে ফ্রান্স দূতাবাসের দায়িত্বেই থাকবে।


ঢাকায় নতুন ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা: র‌্যাংস জেড স্কোয়ার, লেভেল ৭, ১১৮ গুলশান এভিনিউ, গুলশান ২, ঢাকা।


👉 কার্যক্রমের সময়: রবি–বৃহস্পতি, সকাল ৮:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত।


অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বা বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: https://visa.vfsglobal.com/bgd/en/fra/