বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নারায়ণগঞ্জের একাধিক এলাকায় শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নারায়ণগঞ্জের একাধিক এলাকায় শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

favicon
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের একাধিক এলাকায় শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জরুরি মেরামত কাজের কারণে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভালভ স্টেশনগামী ১০, ১২ ও ১৪ ইঞ্চি প্রধান বিতরণ পাইপলাইনের কিছু অংশে জরুরি মেরামত কাজ পরিচালনা করা হবে।

এ কারণে ৮ ঘণ্টার জন্য নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মুক্তারপুর ও মুন্সীগঞ্জ এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্প চাপও থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।