বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, তেঁতুলিয়ায় রেকর্ড ২০২ মিমি বর্ষণ

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, তেঁতুলিয়ায় রেকর্ড ২০২ মিমি বর্ষণ

favicon
অনলাইন সংস্করণ
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, তেঁতুলিয়ায় রেকর্ড ২০২ মিমি বর্ষণ

আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু অঞ্চলে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে এ সময়ে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।


শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও দেখা দিতে পারে।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত আছে । এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে।


এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—২০২ মিলিমিটার।