বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সাত দিনব্যাপী অনুশীলন

বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সাত দিনব্যাপী অনুশীলন

favicon
অনলাইন সংস্করণ
বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সাত দিনব্যাপী অনুশীলন

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ অংশগ্রহণে সাত দিনব্যাপী " অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ " যৌথ মহড়া চলছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে সাত দিনব্যাপী এ মহড়া বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সমাপ্ত হয়। এটি গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল।


সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বক্তব্য দেন এবং অংশগ্রহণকারী দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ মূলত আপৎকালীন ও প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়।


এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেয়। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জন, ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করেন।


যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রশিক্ষণ মহড়া পরিচালনা করে থাকে।