বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের শোক

সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের শোক

favicon
অনলাইন সংস্করণ
সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক মহৎ আলেম ও ইসলামি চিন্তার দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিবেদন, অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অনুপস্থিতি বিশ্বজুড়ে ইসলামি সমাজ গভীরভাবে অনুভব করবে।”


শেখ আবদুল আজিজ আল-শেখ সাধারণ ফতোয়া ও গবেষণা সংস্থা এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামি জ্ঞান ও নেতৃত্বে অবদানের জন্য তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।


তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।