বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় নির্বাচনে এগিয়ে বিএনপি, ভোট বাড়ছে আওয়ামী লীগের

জাতীয় নির্বাচনে এগিয়ে বিএনপি, ভোট বাড়ছে আওয়ামী লীগের

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় নির্বাচনে এগিয়ে বিএনপি, ভোট বাড়ছে আওয়ামী লীগের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইনোভিশন কনসাল্টিংয়ের এক জরিপে দেখা গেছে, ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান। অন্যদিকে, জামায়াতের পক্ষে ৩০ শতাংশের বেশি ভোটার রয়েছেন। তবে আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের তুলনায় কিছুটা বেড়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে এই জরিপের ফল প্রকাশ করা হয়।


জরিপ অনুযায়ী, বর্তমানে আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৮ দশমিক ৮ শতাংশ ভোটার, যা আগের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। এছাড়া, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দিতে চান ৪ দশমিক ১ শতাংশ ভোটার।


ভোটার বিবেচনায় দেখা যায়, ছয়টি বিভাগে এগিয়ে বিএনপি। রংপুর বিভাগে এগিয়ে আছে জামায়াত, আর বরিশালে আওয়ামী লীগ।


জরিপে আরও বলা হয়, এবারের নির্বাচনে ভোটাররা প্রতীকের চেয়ে প্রার্থীকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যদিও বিএনপি এগিয়ে রয়েছে, তবে স্থানীয় পর্যায়ে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে ভোটাররা সন্তুষ্ট। অনেক ভোটার এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেননি কোন দলকে ভোট দেবেন।


সংস্থাটির দাবি, সারাদেশের ১০ হাজার ৪১৩ জন ভোটারের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল তৈরি করা হয়েছে।