বাংলাদেশে আরও বিনিয়োগে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান ইউনূসের
বাংলাদেশে আরও বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।
এ সময় ইউনূস মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশের নতুন বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে উৎসাহিত করেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। তাদেরকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।