উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৬
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে এ হামলায় অন্তত ৬ জন আহত হন।
মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের মারধর করছে। আহতদের অভিযোগ, এর আগে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হুমকি দিয়েছিল। এ ঘটনার সঙ্গে তাদেরই সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দেয়।