বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের

favicon
অনলাইন সংস্করণ
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।


রবিবার সকালে রাজধানীর আইসিটি ভবনের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। সভায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–সহ সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে বিদেশি কাঠামোর তুলনায় ২০ থেকে ২৫ বছর পিছিয়ে আছে। প্রতিযোগিতায় টিকে থাকতে এই অধ্যাদেশগুলো কার্যকর ভূমিকা রাখবে।”


তিনি আরও বলেন, দেশে আইনের শাসনের পাশাপাশি এর যথাযথ প্রয়োগও অত্যন্ত জরুরি। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রযুক্তিগত কাজে সমন্বয়হীনতার কারণে যে অর্থ অপচয় হচ্ছে, তা আইনের মাধ্যমে নিরসন করা সম্ভব হবে।


সভায় নাগরিক জীবনে তথ্যের সুরক্ষা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।


ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “যৌক্তিক সমালোচনা আমরা স্বাগত জানাই, কিন্তু অযৌক্তিক সমালোচনা করে সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।