বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচন ঘিরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ঘিরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচন ঘিরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


রবিবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।”


তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনোভাবে আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পাহাড়ে এক সময় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানি দিয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল।”


তিনি আরও জানান, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের এবারের নির্বাচনে যতটা সম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা হবে, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।


নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে।”