পিএসসি সচিবের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল কমিশন
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে— এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে পিএসসি।
রবিবার (১২ অক্টোবর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সচিবের নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৬০৯১৩৬৫৫৭) থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করা হয়েছে।
পিএসসি সবাইকে এ ধরনের প্রতারণামূলক যোগাযোগ থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছে এবং সন্দেহজনক কোনো বার্তা বা কল পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।