বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ট্রেনের টিকিট কালোবাজারি রোধে রেলওয়ের বিশেষ অভিযান

ট্রেনের টিকিট কালোবাজারি রোধে রেলওয়ের বিশেষ অভিযান

favicon
অনলাইন সংস্করণ
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে রেলওয়ের বিশেষ অভিযান

ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে গত ৬ অক্টোবর থেকে দেশের বিভিন্ন রুটে অভিযান পরিচালনা করছে ২৩টি টাস্কফোর্স।


রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বার্তায় জানানো হয়, গত সাত দিনের অভিযানে ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের মূল ভাড়া বাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করা হয়েছে।


অভিযান চলাকালীন সময়ে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ। রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ন্যায্য মূল্যে টিকিট নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।