বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দুই দিনের সফর শেষে ইতালি থেকে ঢাকার পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দুই দিনের সফর শেষে ইতালি থেকে ঢাকার পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

favicon
অনলাইন সংস্করণ
দুই দিনের সফর শেষে ইতালি থেকে ঢাকার পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দুই দিনের সরকারি সফর শেষে ইতালি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি রোমের বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।


এর আগে, সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ড. ইউনূস ঢাকা থেকে ইতালির উদ্দেশে রওনা হন। তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টে অংশগ্রহণ করেন।