বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের

শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের

একটি হত্যার জন্য যদি একজনের মৃত্যুদণ্ড হয়, তবে শেখ হাসিনার ক্ষেত্রে ১,৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, “যদিও এটি বাস্তবে সম্ভব নয়, কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে তা হবে অবিচার।”


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালতে যুক্তিতর্ক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।


তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি ও বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন এবং আহতদের হাসপাতালে চিকিৎসা না দেওয়ার নির্দেশও দেন। এসব তথ্য ও প্রমাণ যুক্তিতর্কে উপস্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, “ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন।”


চিফ প্রসিকিউটর দাবি করেন, “এই সাক্ষ্যপ্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে উপস্থাপন করা হলে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হতো।” সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।


এর আগে যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা দাবি করে প্রসিকিউশন। একইসঙ্গে আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়।


আগামী ২০ অক্টোবর আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা প্রসিকিউশনের যুক্তি খণ্ডন করবেন। এরপর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ হবে।