বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ঐকমত্য কমিশনের কার্যালয়ে বিএনপি নেতাদের আগমন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ঐকমত্য কমিশনের কার্যালয়ে বিএনপি নেতাদের আগমন

favicon
অনলাইন সংস্করণ
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ঐকমত্য কমিশনের কার্যালয়ে বিএনপি নেতাদের আগমন

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অবস্থিত কমিশনের অফিসে তারা উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, বিএনপির প্রতিনিধিদল ইতোমধ্যে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের অফিসে পৌঁছেছে।


আজ বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেবেন বলে জানা গেছে।


বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।


এদিকে, প্রধান উপদেষ্টা সবার প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তবে আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে শুরুতে কিছুটা দেরি হতে পারে, তবে সবকিছু ঠিক আছে এবং অতিথিরা ইতোমধ্যে পৌঁছেছেন। আমরা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করতে যাচ্ছি।