বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের চার দশকের অগ্রযাত্রা উদযাপন

বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের চার দশকের অগ্রযাত্রা উদযাপন

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের চার দশকের অগ্রযাত্রা উদযাপন

বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের চার দশকের অগ্রযাত্রা তুলে ধরে ‘অ্যাডভান্স ইন নিউক্লিয়ার মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।


সচিব তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চিকিৎসা ও মানবকল্যাণে পরমাণু প্রযুক্তির প্রয়োগে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য জটিল রোগের চিকিৎসায় এ প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়।


তিনি আরও বলেন, পরমাণু শক্তি কমিশনের অনেক যন্ত্রপাতি ও স্থাপনা এখনো পুরোপুরি ব্যবহার হচ্ছে না। সরকারের বিদ্যমান সম্পদগুলো একটি নীতিমালার আওতায় এনে বেসরকারি খাত—বিশেষ করে ওষুধ ও রপ্তানি শিল্পে—ব্যবহার উপযোগী করে তোলা জরুরি।


সচিব বলেন, নির্দিষ্ট ফির বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন সরকারের টেস্টিং ফ্যাসিলিটি ব্যবহার করে দেশের ওষুধ ও অন্যান্য পণ্যের গুণগত মান উন্নত করতে পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গবেষণা, একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদার করলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিএসআইআর, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, শিল্প ও বাণিজ্য খাতের প্রতিনিধি এবং পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা।