বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সনদে সইয়ের ঐক্যের সুর নিয়েই ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সনদে সইয়ের ঐক্যের সুর নিয়েই ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

favicon
অনলাইন সংস্করণ
সনদে সইয়ের ঐক্যের সুর নিয়েই ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ঐতিহাসিক জুলাই সনদে ২৫টি রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঐক্যের বার্তা পৌঁছে গেছে। সেই ঐক্যের সুর নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন,


“আজ যে ঐক্যের ভিত্তিতে আমরা সনদে স্বাক্ষর করেছি, সেই ঐক্যই হতে হবে ভবিষ্যতের রাজনীতির মূল ভিত্তি। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে এই ঐক্যের সুর নিয়ে ভোটের ময়দানে যেতে হবে।”


তিনি আরও বলেন,


“বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, শান্তি চায়, সহযোগিতামূলক রাজনীতি চায়। জুলাই সনদ সেই আকাঙ্ক্ষার প্রতীক।”


অনুষ্ঠানে বিএনপি, গণসংহতি আন্দোলন, কল্যাণ পার্টি, জাসদসহ ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম।


প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান কিছুটা দেরিতে শুরু হলেও, উপস্থিত প্রতিনিধিদের অংশগ্রহণে এটি পরিণত হয় রাজনৈতিক ঐক্যের এক ঐতিহাসিক মঞ্চে।