বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ

favicon
অনলাইন সংস্করণ
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে হঠাৎ আগুন লাগে বলে জানা গেছে।


আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট কাজ করছে, আরও ১২টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। পাশাপাশি সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী এবং নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর (Inter Services Public Relations)।


অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও অবস্থান করছেন।