বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢাকামুখী চারটি ফ্লাইটকে বিকল্পভাবে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকামুখী চারটি ফ্লাইটকে বিকল্পভাবে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

favicon
অনলাইন সংস্করণ
ঢাকামুখী চারটি ফ্লাইটকে বিকল্পভাবে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে, আরও ১২টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট— এমনটি জানিয়েছে আইএসপিআর।


অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্গো ভিলেজে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হতো। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ব্যাপকতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।