বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের

favicon
অনলাইন সংস্করণ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের

টানা আটদিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ৫ শতাংশ নির্ধারণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) অর্থ বিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত এক সম্মতিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।


সম্মতিপত্রে বলা হয়েছে, এই ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা হবে এবং পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে তা সমন্বয় করা হবে। তবে এই বাড়িভাতা বৃদ্ধির ফলে কোনো বকেয়া পরিশোধযোগ্য হবে না।


এছাড়া, ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ঘটলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায় বহন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।


তবে ঘোষিত ৫ শতাংশ বাড়িভাতা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি, ন্যূনতম ৩০ শতাংশ বাড়িভাতা নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না।