বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে সূত্রপাতের আশঙ্কা — বেবিচক চেয়ারম্যান

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে সূত্রপাতের আশঙ্কা — বেবিচক চেয়ারম্যান

favicon
অনলাইন সংস্করণ
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে সূত্রপাতের আশঙ্কা — বেবিচক চেয়ারম্যান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,


“আগুনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই শুরু হয়েছিল।”


তিনি জানান, আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে বিভিন্ন সংস্থা কাজ করছে। তদন্ত শেষ হলে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।


বেবিচক চেয়ারম্যান আরও বলেন,


“আগুনের সময় মোট ১৫টি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়। বিমান চলাচল বন্ধ থাকায় যে যাত্রীরা আটকে পড়েছিলেন, তাদের সবাইকে পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।”


উল্লেখ্য, গত শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগে আগুন লাগে। ৩৭টি ফায়ার সার্ভিস ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।


এই অগ্নিকাণ্ডে দেশের রপ্তানি ও আমদানি খাতে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।


সূত্র: বেবিচক প্রেস ব্রিফিং, ২১ অক্টোবর ২০২৫।