বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুনের অভিযোগে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে, শেখ হাসিনাসহ ৩০ জন আসামি

আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুনের অভিযোগে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে, শেখ হাসিনাসহ ৩০ জন আসামি

favicon
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুনের অভিযোগে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে, শেখ হাসিনাসহ ৩০ জন আসামি

আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই-জেআইসি সেলে গুম ও খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বুধবার (২২ অক্টোবর) সকালে ওই কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, সেনা কর্মকর্তারা জামিনের আবেদন করেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ১৫ কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।


দুই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে—একটিতে ১৭ জন এবং অন্যটিতে ১৩ জন। উভয় মামলাতেই শেখ হাসিনার নাম রয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে বর্তমানে ১৫ জন হেফাজতে রয়েছেন।


এদিকে, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ভোর থেকেই হাইকোর্ট মাজারগেট, মৎস্য ভবন, কাকরাইলসহ আশপাশের এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।