বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এনসিপি’র বৈঠক চলছে, পরবর্তীতে বসবেন জামায়াতের সঙ্গে

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এনসিপি’র বৈঠক চলছে, পরবর্তীতে বসবেন জামায়াতের সঙ্গে

favicon
অনলাইন সংস্করণ
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এনসিপি’র বৈঠক চলছে, পরবর্তীতে বসবেন জামায়াতের সঙ্গে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার পর রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।


এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।


বৈঠকের আগে সামান্তা শারমিন জানান, আলোচনায় থাকবে জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ, প্রশাসন সংস্কার, এবং শাপলার প্রতীক ইস্যু।


এনসিপির সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গেও বসবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।


এর আগে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।