বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

favicon
অনলাইন সংস্করণ
জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


তিনি বলেন, “গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। দেশের ক্রান্তিকালে তারা হাল ধরেছিলেন এবং যে দায়িত্ব পালন করেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”


সম্প্রতি বাংলানিউজ টোয়েন্টিফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।


প্রেসসচিব আরও বলেন, “আমরা এখন সফলতার একদম কাছাকাছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের কথা বলা হয়, আমরা এখন সেই ঘাটের কাছেই পৌঁছে গেছি। অনেক মেঘ কেটে গেছে, এখন শরতের শুভ্র আকাশ দেখা যাচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।”


তিনি উল্লেখ করেন, “আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা, জুলাই-আগস্টসহ শেখ হাসিনার সময়কার গুম-খুনের বিচার করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এর মধ্যে দুটি কাজ আমরা প্রায় সম্পন্ন করেছি।”


এছাড়া তিনি জানান, “কয়েকটি রাজনৈতিক দল ছাড়া প্রায় সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমরা আশা করছি, দ্রুতই নির্বাচন প্রক্রিয়া শেষ হবে এবং জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।