বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত করেছে সরকার

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত করেছে সরকার

favicon
অনলাইন সংস্করণ
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত করেছে সরকার

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।


শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।


তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আগামী রবিবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।


এর আগে, গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।


যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, “দ্যা সিভিল এভিয়েশন রুল ১৯৮৪”-এর সাব রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”


তবে সর্বশেষ নির্দেশে সেই ঘোষণার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।