বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ১, ট্রেন চলাচল বন্ধ

ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ১, ট্রেন চলাচল বন্ধ

favicon
অনলাইন সংস্করণ
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ১, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খেজুরবাগান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।


মেট্রো রেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও অনুরূপ দুর্ঘটনা ঘটেছিল। জাপানি ঠিকাদারদের বিষয়টি সংশোধনের নির্দেশ দেওয়া হলেও তারা তা বাস্তবায়ন করেনি।”


তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন নিশ্চিত করেছেন যে ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।