বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নিজেই সাজিয়েছিলেন অপহরণের নাটক, ফাঁস হল মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর পরিকল্পনা

নিজেই সাজিয়েছিলেন অপহরণের নাটক, ফাঁস হল মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর পরিকল্পনা

favicon
অনলাইন সংস্করণ
নিজেই সাজিয়েছিলেন অপহরণের নাটক, ফাঁস হল মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর পরিকল্পনা

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন—এসব কিছুই তার পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ ছিল। পুলিশ জানিয়েছে, তাকে পঞ্চগড়ে কেউ অপহরণ করেনি।


তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, মুহিব্বুল্লাহ মিয়াজীর দেওয়া সময় ও স্থান অনুযায়ী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।


সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামে পরিচিত এই খতিব দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকার এক সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে একটি অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন তিনি পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।


তিনি আরও দাবি করেছিলেন, অপহরণের আগে একাধিকবার উড়ো চিঠিতে হুমকি পান এবং অপহরণের পর একদিন নির্যাতনের শিকার হন।


তবে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ওই সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন, মুফতি মুহিব্বুল্লাহর অপহরণের কোনো প্রমাণ নেই—অর্থাৎ পুরো ঘটনাই ছিল তার সাজানো নাটক।