বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তিশালী হয়ে ভারত দিকে অগ্রসর, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তিশালী হয়ে ভারত দিকে অগ্রসর, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

favicon
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তিশালী হয়ে ভারত দিকে অগ্রসর, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মন্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ মঙ্গলবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে। এটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।


ঘূর্ণিঝড়ের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আবহাওয়া অধিদপ্তর দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে।


মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বুধবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে, আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।