ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় মোতায়েন থাকবে আনসার সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে একজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সর্বোচ্চ নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে তিনজনের কাছে হাতিয়ার থাকবে এবং বাকি ১০ জন আনসার অস্ত্রবিহীন থাকবেন। অস্ত্রবিহীন ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন নারী আনসার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, এবারই প্রথমবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন আনসার মোতায়েন থাকবে হাতিয়ারসহ। নির্বাচনের জন্য আনসারদের নয়দিনের জন্য চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় এই বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘অস্ত্র সবসময়ই কিছুটা বাইরে থাকে। দুইদিন আগেও আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, অস্ত্র উদ্ধারও তত বেশি হবে। এক সময় দেখবেন বাইরে আর কোনো অবৈধ অস্ত্র থাকবে না।