বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আগামী পাঁচ দিন ভারি বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আগামী পাঁচ দিন ভারি বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

favicon
অনলাইন সংস্করণ
আগামী পাঁচ দিন ভারি বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন ভারি বর্ষণের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবারও দেশের উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলো—বিশেষ করে রংপুর ও ময়মনসিংহে—অধিকাংশ স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার ও রবিবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমান্বয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।