বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার: এএফপি, রয়টার্স ও ইনডিপেনডেন্টে প্রকাশ

ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার: এএফপি, রয়টার্স ও ইনডিপেনডেন্টে প্রকাশ

favicon
অনলাইন সংস্করণ
ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার: এএফপি, রয়টার্স ও ইনডিপেনডেন্টে প্রকাশ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ এক বছরের বেশি সময় পর প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এই সাক্ষাৎকারগুলো ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টে প্রকাশিত হয়েছে। এসব সাক্ষাৎকারে তিনি বিভিন্ন রাজনৈতিক ও ব্যক্তিগত ইস্যুতে মতামত ব্যক্ত করেছেন।

বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি অভ্যুত্থানের পর আশ্রয় নিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন, নিখোঁজ ব্যক্তিদের গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।

এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করে নির্দেশ জারি করে।