প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকে কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরে জানানো হয় বলে প্রেস উইং জানিয়েছে।