বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গণভোটে রাজনৈতিক অনৈক্য হতাশাজনক, দ্রুত ফায়সালা আসবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

গণভোটে রাজনৈতিক অনৈক্য হতাশাজনক, দ্রুত ফায়সালা আসবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

favicon
অনলাইন সংস্করণ
গণভোটে রাজনৈতিক অনৈক্য হতাশাজনক, দ্রুত ফায়সালা আসবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে খুব শিগগিরই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


আসিফ নজরুল বলেন, “২৭০ দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন গণভোট নিয়েও দ্বিমত দেখা দিয়েছে। দলগুলোও এখন উত্তেজিত আচরণ করছে।” তিনি আরও জানান, এই অনৈক্য নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে।


তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা-ই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও।”


মানবাধিকার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “মানবাধিকার অধ্যাদেশ জারি করা হয়েছে। আগে কমিশনের সদস্যরা আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না। এখন তারা তা প্রয়োগ করতে পারবেন। আলাদা করে গুম কমিশন গঠনের প্রয়োজন নেই—মানবাধিকার কমিশনই সেই কাজ করবে।”


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই-আগস্টে আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমানে ৬৫ জন চিকিৎসাধীন আছেন, এবং একজন আহতের চিকিৎসায় সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে।