বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

জাতীয় নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া সহজ করতে জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার।


বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


গত ৮ জানুয়ারি সরকার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ-কে সভাপতি করে ছয় সদস্যের এই কমিটি গঠন করেছিল। কমিটির দায়িত্ব ছিল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করা। তবে এর পর তিন দফায় কমিটির কাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কমিটির মতামতের কারণে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় জটিলতা দেখা দিচ্ছিল। অনেক সময় জরুরি প্রশাসনিক কাজও বিলম্বিত হচ্ছিল। তাই জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে মন্ত্রণালয়কে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে এই কমিটি বাতিল করা হয়েছে।