বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ধামরাই ও আশপাশের এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

ধামরাই ও আশপাশের এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

favicon
অনলাইন সংস্করণ
ধামরাই ও আশপাশের এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. জিয়ারুল ইসলাম রবিবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।


ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ এবং কালামপুর এলাকার সব ফিডার শাটডাউনে থাকবে। ফলে এই সময় ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।