মহেশপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় সাত বাংলাদেশি আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তারা ঝালকাঠি, ফরিদপুর, যশোরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতজনকে আটক করে। তারা দীর্ঘদিন ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন।
অন্যদিকে, কুসুমপুর বিওপি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান,
“আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।”