বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা

নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এই পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।


তিনি বলেন, “আমি ভোট করব। পদত্যাগ করে ভোটে অংশ নেব।”


ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে তিনি জানান, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চেয়েছি এবং আশাবাদী যে এটি পাব।” উল্লেখ্য, এই আসনে বিএনপি এখনও কোন প্রার্থীকে মনোনয়ন দেয়নি।


অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে নির্বাচনের জন্য সময়মতো পদত্যাগ করব।”


পদত্যাগের আগে আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।