বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার, জানাল পুলিশ সদর দপ্তর

লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার, জানাল পুলিশ সদর দপ্তর

favicon
অনলাইন সংস্করণ
লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার, জানাল পুলিশ সদর দপ্তর

বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। যারা এসব অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত অবস্থান সম্পর্কে তথ্য দেবেন, তাদের নগদ অর্থে পুরস্কৃত করা হবে।

পুলিশ সদর দপ্তর থেকে বুধবার (৫ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এলএমজি (লাইট মেশিন গান) উদ্ধারে ৫ লাখ টাকা, এসএমজি (সাবমেশিন গান) উদ্ধারে দেড় লাখ টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা এবং পিস্তল বা শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া, প্রতিটি গুলির রাউন্ডের জন্য ঘোষণা করা হয়েছে ৫০০ টাকা পুরস্কার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লুণ্ঠিত অস্ত্র বা গোলাবারুদের প্রকৃত তথ্য যাদের কাছে আছে, তারা যেন দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।