বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, কমেছে ছুটির সংখ্যা

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, কমেছে ছুটির সংখ্যা

favicon
অনলাইন সংস্করণ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, কমেছে ছুটির সংখ্যা

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এবার ছুটি কিছুটা কমেছে। নতুন তালিকা অনুযায়ী মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে, ফলে কার্যকর ছুটি থাকবে ১৯ দিন।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২৮ দিন নির্ধারণ করা হয়েছে।”


এর আগে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয় গত বছর ১৭ অক্টোবর। সেই তালিকায় মোট ২৬ দিনের ছুটি ছিল—এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন ও নির্বাহী আদেশে ১৪ দিন। তবে সেসবের মধ্যে নয় দিনই সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে গিয়েছিল।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে সরকারি ছুটি হবে ২৮ দিন, তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় প্রকৃত ছুটি থাকবে ১৯ দিন।