বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মুহাম্মদ ইউনূস

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা দেশের আধুনিক অর্থনীতির ভিত্তি গঠনে বিশেষ অবদান রাখছে।


‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) এক বাণীতে তিনি এসব কথা বলেন।


ড. ইউনূস বলেন, “একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলছে, কারিগরি শিক্ষার প্রসারে কাজ করছে এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে।”


তিনি সংগঠনের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। এবারের প্রতিপাদ্য ‘দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি’—এটি অত্যন্ত সময়োপযোগী।


ড. ইউনূস আরও বলেন,


“একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়, বরং জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেই নিহিত।”


তিনি আশা প্রকাশ করেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারি ও উদ্ভাবনের মাধ্যমে আইডিইবি সদস্যরা জাতি গঠনের অগ্রভাগে থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন।


শেষে প্রধান উপদেষ্টা ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।