বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন নিষিদ্ধ, সংলাপ শুরু ১৩ নভেম্বর

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন নিষিদ্ধ, সংলাপ শুরু ১৩ নভেম্বর

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন নিষিদ্ধ, সংলাপ শুরু ১৩ নভেম্বর

নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আজ মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সংসদ নির্বাচনের জন্য আচরণবিধিতে মৌলিক পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল পোস্টার ব্যবহার করতে পারবে না, তবে নির্দিষ্ট আকারের ফেস্টুন ও লিফলেট বিতরণ করা যাবে।


এছাড়া প্রার্থী ও দল উভয়কেই আচরণবিধি ও প্রাসঙ্গিক আইন মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে। স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে অঙ্গীকারনামা দেবেন।


ইসি জানিয়েছে, ৪৪ ধারা অনুযায়ী এক নির্বাচনী এলাকা বা জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, তবে একাধিক সভার ক্ষেত্রে প্রতিটি সভায় আলাদাভাবে তিনটি করে ব্যবহার করতে পারবে। এছাড়া ইলেকট্রনিক বা ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে নির্দিষ্ট সীমার মধ্যে।


কোনো প্রচারণায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এমন স্থাপনা তৈরি করা যাবে না।


নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে, যেখানে আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলোচনা করা হবে। ইসি সচিব জানান, এ সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হবে, তবে ধাপে ধাপে কাকে কখন ডাকা হবে তা জানানো হবে।


ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ভোট প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে; এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।


কয়েকটি দল জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে, পাশাপাশি জাতীয় পার্টির প্রতীক ও দলের বিভক্তি নিয়ে ইসিতে দু’একটি পক্ষের আবেদন রয়েছে।