রাজধানীসহ আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি সদস্য।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছেন।