বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

favicon
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল রবিবার ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই পর্বে হবে এই আলোচনা।


দিনের প্রথম পর্বে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে দলগুলো সংলাপে অংশ নেবে—

গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।


বিকেলের দ্বিতীয় পর্বে, বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে—

বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।


বর্তমানে ইসির তালিকায় নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।


নতুন তিন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী—এর নিবন্ধন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর এসব দলকে নিবন্ধন সনদ দেওয়া হবে।