বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের নিরাপত্তা বলবৎ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের নিরাপত্তা বলবৎ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের নিরাপত্তা বলবৎ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে মোট ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী মাঠে থাকবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে বলেও তিনি জানান।


শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।


তিনি বলেন, বর্তমানে মাঠে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য রয়েছে, আর নির্বাচনের সময় এই সংখ্যা বাড়িয়ে প্রায় এক লাখ করা হবে। এছাড়া বিজিবির ৩৫ হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার, কোস্টগার্ডের চার হাজার, র‍্যাবের আট হাজার এবং আনসার বাহিনীর সাড়ে পাঁচ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে আনসার বাহিনীর বড় ভূমিকা থাকবে এবং তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে।


নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সন্দেহের কিছু নেই।”


সরকার পতন প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই পূর্ববর্তী সরকারের পতন হয়েছে। এটি কোনো এক বা দুই ব্যক্তির কারণে ঘটে যায়নি। তার দাবি—জনগণের চাপের মুখে সরকার এবং তাদের ঘনিষ্ঠরা দেশ ছেড়ে পালিয়ে যায়।