বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › লিবিয়ার খুমস উপকূলে দুই নৌকা দুর্ঘটনা: চার বাংলাদেশিসহ চারজনের মৃত্যু

লিবিয়ার খুমস উপকূলে দুই নৌকা দুর্ঘটনা: চার বাংলাদেশিসহ চারজনের মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
লিবিয়ার খুমস উপকূলে দুই নৌকা দুর্ঘটনা: চার বাংলাদেশিসহ চারজনের মৃত্যু

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে, যাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দেশটির রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।


সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী; তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিলেন—যাদের মধ্যে ২ জন মিসরীয় ও ৬৭ জন সুদানি নাগরিক। নৌকাটিতে আটজন শিশুও ছিল।


মোট ৯৫ জন যাত্রী থাকলেও তাদের মধ্যে বাকি ৯১ জনকে জীবিত উদ্ধার করা গেছে কি না—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


রেড ক্রিসেন্ট জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতদের চিকিৎসা সেবা প্রদান করে।


উল্লেখ্য, ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে লিবিয়া এখনো অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। ফলে দেশটির সরকারকে এই অভিবাসন সংকট মোকাবেলায় ক্রমশ চাপের মুখে পড়তে হচ্ছে।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন।