বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

favicon
অনলাইন সংস্করণ
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন কঠোরভাবে কাজ করছে। তিনি বলেন, নির্বাচনের সময় খুব কাছেই, তাই সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। কমিশন সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে চায়।


রবিবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে সিইসি এ মন্তব্য করেন। তিনি দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচনকে সুষ্ঠু করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।


আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে গণফোরামসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হয়, যা বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।


দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ছয়টি রাজনৈতিক দল—বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে কমিশন। বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় বিএনপি, জামায়াতসহ মোট ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।