বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলার সিদ্ধান্ত

১০০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলার সিদ্ধান্ত

favicon
অনলাইন সংস্করণ
১০০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলার সিদ্ধান্ত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।


ব্রিফিংয়ে তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে মায়া ১ কোটি ৮২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন—এ অভিযোগে একটি মামলা হবে। একই সঙ্গে তার ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগেও আরেকটি মামলা করার সিদ্ধান্ত হয়েছে।


এ ছাড়া মায়ার ক্ষমতার অপব্যবহারের সুযোগে তার স্ত্রী পারভীন আক্তার ৮ কোটি ৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের তদন্তে বের হয়েছে। পাশাপাশি তার ৩৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পারভীন ও মায়াকে আসামি করে আরও একটি মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


একই দিনে রেলের লাগেজ ভ্যান প্রকল্পে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক ডিজি শামসুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।